বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বিএনপির অফিস ভাঙচুরের মামলায় মহাবুব আরা বেগম গিনির দসোর জেলা বারের সাবেক সভাপতি গ্রেফতার

গাইবান্ধায়

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

এছাড়াও তিনি গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, “বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

প্রসঙ্গত, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। মামলায় অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স এজাহার নামীয় আসামি না হলেও তদন্তে তার নাম এসেছে। যার কারণে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ