বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রবাসে যাওয়া হলো না রাজীবের

ব্যুরো চীফ, বরিশাল

মাত্র তিন মাস আগে ব্রুনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক রাজীব হোসেন (৩২)।

আর নয় দিন পর, আগামী ১৮ নভেম্বর তার ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিল।

ভাগ্যের নির্মম পরিহাসে তার আর প্রবাসে যাওয়া হলো না। আজ রবিবার সকালে বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে রাজীবের।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত রাজীব গৌরনদীর আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শখের বসে মাছ ধরার জন্য রবিবার সকালে মোটর দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ