রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রলবোমা হামলা, দগ্ধ দুই নারী

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রলবোমা হামলা, দগ্ধ দুই নারী

চট্টগ্রামের মুরাদপুর-অক্সিজেন সড়কে আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মোড়ে পেট্রলবোমা হামলায় দুই নারী দগ্ধ হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। তারা কক্সবাজারের কুতুবদিয়ায় একটি মাজারে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে মুখোশধারী তিন ব্যক্তি তাদের গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

লায়লার স্বামী মো. আব্বাস জানান, হামলার সময় রাস্তায় আগুন জ্বলছিল, চালক পাশ কাটিয়ে এগোতে চাইলেও হামলার শিকার হন তারা। অটোরিকশার পেছনে বসা লায়লা ও ঝর্ণা আগুনে দগ্ধ হন।

অটোরিকশাচালক মো. জমির জানান, সৌভাগ্যক্রমে সিলিন্ডারের লাইন ছিঁড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেনি, তা না হলে প্রাণহানির আশঙ্কা ছিল।

পুলিশ জানায়, হামলার সময় সকাল ৬টা নাগাদ। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লায়লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঝর্ণা এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ