রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত-POPTHEprantore samiuddin sakin

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এবারের উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি হলেও মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম।

রোববার (১৮ মে) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বাজেট অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

চূড়ান্ত এডিপিতে মোট ১ হাজার ১৪২টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫১৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা জোগান দেওয়া হবে।

বড় ৫ খাতে বরাদ্দের বিশ্লেষণ:

এবারও উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যা পেয়েছে মোট বাজেটের ২৫.৬৪ শতাংশ বা ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা

  • বিদ্যুৎ ও জ্বালানি খাত পেয়েছে ১৪.০৮% বা ৩২ হাজার ৩৯২ কোটি টাকা

  • শিক্ষা খাত পেয়েছে ১২.৪২% বা ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা

  • গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাত পেয়েছে ৯.৯০% বা ২২ হাজার ৭৭৬ কোটি টাকা

  • স্বাস্থ্য খাত পেয়েছে ৭.৮৯% বা ১৮ হাজার ১৪৮ কোটি টাকা

অন্যান্য খাতে বরাদ্দ:

  • স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৩,৪৭২ কোটি টাকা

  • কৃষি খাত: ১০,৭৯৫ কোটি টাকা

  • পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: ১০,৬৪১ কোটি টাকা

  • শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫,০৩৮ কোটি টাকা

  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: ৩,৮৯৪ কোটি টাকা

  • ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: ৩,৬৭৫ কোটি টাকা

  • জনশৃঙ্খলা ও সুরক্ষা: ২,৭৭৭ কোটি টাকা

  • সামাজিক সুরক্ষা: ২,০১৮ কোটি টাকা

  • সাধারণ সরকারি সেবা: ১,৮৭৭ কোটি টাকা

  • প্রতিরক্ষা খাত: ৪৭৫ কোটি টাকা

উল্লেখ্য, চলতি অর্থবছরের মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায়। এই তুলনায় নতুন বাজেট কিছুটা সংযত হলেও মূল উন্নয়ন অগ্রাধিকার ঠিক রেখেই ব্যয় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ