মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ৯ দিনের নাট্যোৎসব শুরু

চট্টগ্রামে ৯ দিনের নাট্যোৎসব শুরু-potheprantore


চট্টগ্রামে শুরু হচ্ছে ‘নাট্য সম্ভার ২০২৫’ নামে ৯ দিনব্যাপী নাট্য উৎসব। ‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’ স্লোগানে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে ৯টি নাটক। অংশ নিচ্ছে ৭টি নাট্যদল।

১৬ ও ১৭ মে উৎসব শুরু হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের ‘ফায়ার’ দিয়ে, রচনা সুমন টিংকু, নির্দেশনায় শামসুল কবীর লিটন।
১৮ মে প্রসেনিয়ামের ‘সারারাত্তির’, রচনা বাদল সরকার, নির্দেশনা মোকাদ্দেম মোরশেদ।
১৯ মে অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়া, নির্দেশনায় শামীম হাসান।
২০ মে কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’, নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য।
২১ ও ২২ মে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের ‘অন্তর্দাহ’ ও ‘ইজ্জত’, রচনা শ্যামাকান্ত দাশ ও অমল রায়, নির্দেশনায় তাপস শেখর।
২৩ মে নাট্যধারার ব্যঙ্গধর্মী নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’, রচনা আহম্মদ কবীর, নির্দেশনায় মোস্তাফা কামাল যাত্রা।
২৪ মে উৎসবের সমাপ্তি হবে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’ দিয়ে, রচনা আমিনুর রহমান মুকুল, নির্দেশনায় মোসলেম উদ্দীন সিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ