বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় গান গাইতে বাধা : কী বলছেন জেমস?

বিনোদন ডেস্ক: লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় শেষ ৮ বছরে জেমসকে তাঁর ‘বাংলাদেশ’ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি; গেল কয়েকদিনে এমন পোস্ট ঘুরতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আসলেই কী এমন কোন বাধা ছিল জেমসের? বিষয়টি আদৌতে কতটা সত্য—জানতে চাওয়া হয়েছিল জেমসের ব্যান্ড নগরবাউলের কাছে।

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে বলছেন, ‘এমন বাধার কথা আমরা কখনও শুনিনি। এগুলো আমরা জানি না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনও বলিনি।’

একই সঙ্গে রবিন আরও জানিয়েছেন, ‘দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোট-খাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।’

তুমুল জনপ্রিয় এই গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে তেমনি আছে কীর্তিমানদের নামও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ