বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দর বন্ধ

ইসরায়েলে-ইয়েমেনি-ক্ষেপণাস্ত্র-হামলায়-বিমানবন্দর-বন্ধ-potheprantore-samiuddin-sakin-newsbangla-banglanews.jpg potheprantore samiuddinsakin

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার ইসরায়েলি চ্যানেল ১২ এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। তবে এ স্থগিতাদেশ কতদিন থাকবে তা এখনো নিশ্চিত নয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা মাঝপথে ভূপাতিত করেছে এবং এ সময় মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়।

চ্যানেল ১২ আরও জানায়, ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে, এতে একটি রাস্তা ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ