রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনে মর্থকদের অবস্থান

ইশরাক সমর্থকরা অনড়, নগর ভবন অবরুদ্ধ-potheprantore-samiuddinsakin-sami-uddin-sakin

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের পদে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। রোববার সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে কয়েক শতাধিক মানুষ নগরভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, যার ফলে নগরভবনের স্বাভাবিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে নগরভবনের সামনে জড়ো হন এবং শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান। তারা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘তালবাহানা চলবে না’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

এর আগের দিন, শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন অভিযোগ করেন যে, ৩০ দিনের মধ্যে মামলা দায়ের হলেও তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস তা থামানোর চেষ্টা করেছিলেন। ইশরাক দাবি করেন, আদালত তখন সরকারের প্রভাবাধীন ছিল, কিন্তু তারা সব আইনি প্রক্রিয়া মেনেই রায় পেয়েছেন। আদালতের রায় অমান্যকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আনেন তিনি।

তিনি আরও বলেন, ২২ এপ্রিল গেজেট প্রকাশের পর ২০ দিন পার হলেও এখনও তাকে শপথ গ্রহণ করানো হয়নি, অথচ তিনি শপথ নিতে প্রস্তুত।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হয়েছিলেন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ