শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক ও সদস্যসচিব ঘোষিত

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক ও সদস্যসচিব ঘোষিত-potheprantore samiuddin sakin

তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব শাখা হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় যুবশক্তি’। নতুন এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন ডা. জাহিদুল ইসলাম।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নতুন কমিটির এই নেতৃত্ব ঘোষণা করেন।

অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল-এর নামও প্রকাশ করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মঞ্চে জুলাই মাসের গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেই সময়ের স্লোগান ও রাজনৈতিক আবহকে সামনে রেখে সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে এনসিপির বর্তমান ও নবীন নেতৃত্ব একসঙ্গে উপস্থিত থেকে নবগঠিত যুব সংগঠনটির পথচলা শুরু করার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ