বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের কথা বললেই সরকারের অস্বস্তি হয়: মির্জা আব্বাস

নির্বাচনের কথা বললেই সরকারের অস্বস্তি হয়: মির্জা আব্বাস- potheprantore bnp politics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে নির্বাচনের প্রসঙ্গ উঠলেই সরকারের গা জ্বলে ওঠে। তিনি মন্তব্য করেন, সরকার জানে অবাধ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে—এজন্যই তারা নির্বাচন দিতে ভয় পায়। বৃহস্পতিবার (১৫ মে) কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের আমলে বিপুল অর্থ পাচার হয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, শুধু গত ৮ মাসেই দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি এখন ক্ষমতায় নেই, তাহলে এসব চাঁদাবাজি করছে কারা? তিনি দাবি করেন, ক্ষমতাসীন দলের লোকজনই এসব কর্মকাণ্ডে জড়িত।

তিনি আরও বলেন, বিএনপির এখনো ‘সুদিন’ আসেনি, কারণ দল এখনো ক্ষমতায় যায়নি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরেননি। তবে সময়মতো তিনি দেশে ফিরবেন বলে আশ্বাস দেন মির্জা আব্বাস।

অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি ছদ্মবেশী আওয়ামী লীগের লোকদের দলের ভেতরে ঢুকতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলেও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই—মিডিয়া শুধু সরকারের গুণগান করছে, জনগণের কথা বলতে পারছে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ