ব্যুরো চীফ, বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায়। নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামের তাজেল হাওলাদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বরিশালগামী মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।








