রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরগুনা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল হারুনের মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি, ইউএনবিএম, এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটি যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তবে আমি বিশ্বাস করি এলাকাবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক মো. হাফিজুর রহমান ও সাংবাদিক রেজাউল ইসলাম টিটু প্রমুখ।

কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ব্যারিস্টার আলহাজ আব্দুর রশিদ খানের পুত্র।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বিদেশ থেকে প্রতিরক্ষা বিজ্ঞান ও নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিরাপত্তা খাতে আন্তর্জাতিকভাবে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি ২৬ বছর গৌরবময় সেবা দেন। এ সময় তিনি ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার ও সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চার বছর ব্যক্তিগত এডিসি হিসেবে কাজ করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কর্নেল (অব.) হারুন বর্তমানে একজন সম্মানিত নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ