রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে পাদুকা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

ব্যুরো চীফ, বরিশাল

বরিশাল নগরীর হাসপাতাল রোড পাদুকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সু হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়াউল হক সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিল্যাক্স সু হাউসের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটিতে চায়না সু হাউসের গোলাম কবির কোষাধ্যক্ষ, ফেয়ার সু হাউসের মো. সাইফুল ইসলাম মনু সাংগঠনিক সম্পাদক এবং নাইক সু হাউসের মিরাজুর রহমান প্রচার ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া আটজনকে উপদেষ্টা পদে মনোনীত করা হয়েছে। তারা হলেন—জুম্মান সু হাউসের মো. বাবুল, কীর্তনখোলা সু হাউসের মিন্টু, ভেনাস সু হাউসের শাহিন আলম, এডিডাস সু হাউসের জহিরুল হক সেলিম, চমক সু হাউসের সাখাওয়াত হোসেন তপন, স্টাইল স্টেপ সু হাউসের রেজাউল ইসলাম পাতা, তালুকদার সু হাউসের নয়ন তালুকদার এবং ফ্যাশন সু হাউসের খাইরুল হাসান শুভ্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ