রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

ব্যুরো চীফ, বরিশাল 

বরিশাল কোতোয়ালি মডেল থানার হাজতখানা থেকে জয় সাহা (৩০) নামের এক আসামি পালিয়েছে।

রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত বিষয়টি পুলিশ গোপন রাখার চেষ্টা চালায়। এ পর্যন্ত জয়কে গ্রেপ্তার করা যায়নি।

জানা গেছে, জয় সাহা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছিল। রাতে খাবার দেওয়ার জন্য এক কনস্টেবল হাজতখানার গেট খোলেন। তখন জয় ওই কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান।

তবে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টিত কোতোয়ালি মডেল থানার ভেতর থেকে দৌড়ে পালানোর ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এটি গোপন রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নীরবতা পালন করে। গণমাধ্যম কর্মীরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে ওসি (তদন্ত) সুমন আইচ স্বীকার করে জানান, দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলের অসতর্কতার কারণে জয় সাহা পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ