সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সমস্যা ও সম্ভাবনার কথা শুনলেন বরিশালের জেলা প্রশাসক

ব্যুরো চিফ, বরিশাল

বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বিকেলে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জেলা প্রশাসক মতবিনিময় সভা করেন।

গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ