ব্যুরো চিফ, বরিশাল
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ বছর বয়সী কিশোরী তাইয়েবা আক্তার মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, মৃত তাইয়েবা (১৫) বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা আবু মুসার মেয়ে। গত বুধবার তাইয়েবাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১৪৯ জন।
স্বাস্থ্য পরিচালক আরও জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন বরগুনা জেলায়—১১ জন।








