সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুলাল রায় দুলুর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতার শোক

ব্যুরো চিফ, বরিশাল

হিন্দু-বৌদ্ধ-কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা শাখার যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ রায়ের ভাই, জেলা উত্তর বিএনপির সদস্য ও গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু (৫৫) মঙ্গলবার সকালে বরিশাল নগরীর বাসায় পরলোকগমন করেছেন।

তিনি বাবা, ভাই, স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ওইদিন বিকেল তিনটায় টরকী বন্দর সংলগ্ন নবীনগর গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ