আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত দুখাই মন্ডলের ছেলে, জমি ব্যবসায়ী সম্বু সরকার (৫৮) এবং একই গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে তাপস মোল্লা (৫২)-কে মুহাম্মদপুর থানার হত্যা মামলার ভয় দেখিয়ে অর্থ দাবীর অভিযোগ উঠেছে শ্রীনগর থানার এসআই মোস্তফার বিরুদ্ধে।
খোঁজখবর নেওয়া যায়, শ্রীনগর থানাধীন কামারগাঁও মৌজাস্থিত আরএস-৭৬৩ নং খতিয়ানভুক্ত আরএস-৪০১১ নং দাগের ৪২ শতাংশের মধ্যে ৭.৬৮ শতাংশ সম্পত্তি হাজী আব্দুল হান্নান শেখের মালিকানা।
হাজী আব্দুল হান্নান শেখ এই ৭.৬৮ শতাংশ সম্পত্তি ক্রয় করার উদ্দেশ্যে ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত দুখাই মন্ডলের ছেলে জমি ব্যবসায়ী সম্বু সরকার ও মৃত লুৎফর মোল্লার ছেলে তাপস মোল্লার সঙ্গে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং শ্রীনগর সাবরেজিস্টার অফিসে একটি ১০ লাখ টাকার বায়নানামা দলিল সম্পাদন করেন। এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত সম্পত্তি দখল রোধ করার জন্য হাজী আব্দুল হান্নান শেখ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন (মামলা নং-৮৫/২৫)।
ভুক্তভোগী সম্বু সরকার ও তাপস মোল্লা জানান, তারা শ্রীনগর থানায় পিটিশন মামলার বিষয়ে খোঁজখবর নিতে গেলে হঠাৎ শ্রীনগর থানার এসআই মোস্তফা তাঁদের জানায়, তাঁদের বিরুদ্ধে ঢাকার মুহাম্মদপুর থানায় হত্যা মামলা রয়েছে এবং পরে একই সময় থেকে টাকা দাবীর চেষ্টা করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার এসআই মোস্তফা ফোনে বলেন, “আমি একটি পিটিশন মামলার বিষয় জানি, তবে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। অভিযোগকারী যদি বলে যে আমি তাদের কাছে টাকা চাইছি, তা ঠিক নয়। সরকারিভাবে তাদের বিরুদ্ধে কোনো তথ্য নেই, আমি শুধু অনুসন্ধান করছি।”








