সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে যুবলীগ কর্মীর অপসারণ দাবিতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের দুর্নীতি, ঘুষবাণিজ্য ও হয়রানি বন্ধে এবং ছাত্র আন্দোলনের বিরোধী যুবলীগ কর্মী আসাদুজ্জামান লিটুর অপসারণ ও পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার রাজানগর ইউনিয়ন যুবদল ও এলাকাবাসীর উদ্যোগে রাজানগর ইউনিয়ন পরিষদ ও বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি রাজানগর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, অবিলম্বে রাজানগর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রে চলমান দুর্নীতি, ঘুষবাণিজ্য ও হয়রানি বন্ধ করে যুবলীগ কর্মী আসাদুজ্জামান লিটুর অপসারণ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে আসাদুজ্জামান লিটু এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড মেম্বর মোঃ আল আমিন চুন্নু মোল্লা, রাজানগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমরান শেখ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাসেম মিয়া, রাজানগর ইউনিয়ন যুবদলের সদস্য খায়রুল ইসলাম, তরুন শহিদুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, মামুন বেপারি, আমিনুল ইসলাম রাজন বেপারী, আওলাদ হোসেন, রুবেল সরকার, রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ জুয়েল মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ভুঁইয়া এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ