পথে প্রান্তরে ডেস্ক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) অপরাহ্নে এক অনুষ্ঠানে এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা—জনাব মো: আবুল কালাম আজাদ, জনাব সাবের রেজা আহমেদ এবং জনাব মীর মো: আবু বক্কর সিদ্দিক-এর কাঁধে র্যাংক ব্যাজ তুলে দেন কমিশনার।

এসময় পুলিশ কমিশনার নবপদোন্নত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের কর্মজীবনে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।








