ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় মঙ্গলবার গভীর রাতে বিষধর সাপের দংশনের শিকার হয় সে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিথিলা খাতুন ওই গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ সাপ তাকে দংশন করে। এতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে পারিবারিকভাবে মরদেহের দাফন সম্পন্ন হয়।








