,

গৌরনদীতে বিনামূল্যে গবাদি পশুকে লাম্পি স্কিন ডিজিজ টিকা প্রদান

ব্যুরো চিফ, বরিশাল

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে দুই হাজার গরুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের ডেইরি পিজিতে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, সিএ সাফা উদ্দিন তালুকদার প্রমুখ।

প্রদত্ত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পশুর কৃমিনাশক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার রোগের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার জানিয়েছেন,

“এলএসডি গরুর জন্য ভয়ঙ্কর ভাইরাসজনিত চর্মরোগ। এলএসডি ভাইরাস সংক্রমণের কারণে গরু ও বাছুরে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে অন্য গরুতে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রধানত বর্ষার শেষে ও শরতের শুরুতে বা বসন্তকালে যখন মশা-মাছি বেশি বংশবিস্তার করে, তখন প্রাণঘাতী এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এজন্য গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ নির্মূলের লক্ষ্যে এলডিডিপি প্রকল্পের আওতায় বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ