আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি জব্বার শেখের বাড়িতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জব্বার শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক মর্যাদা) অহিদুল ইসলাম অহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি আকবর আলী মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ হোসেন, স্বেচ্ছাসেবক দলের জাকির ও আফজালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এম. হায়দার আলী বলেন, “নির্বাচন বানচালের জন্য একটি গ্রুপ নানান ধরনের কারসাজি করে যাচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্রে আমরা কেউ পা দেব না। বরং আমরা সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা নিয়ে মানুষকে বুঝাবেন, জানাবেন এবং আলোচনা করবেন। বিএনপি ক্ষমতায় আসলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”








