ব্যুরো চীফ, খুলনা
খুলনার মোস্তফা মৎস্য আড়ৎ ১৫-কাটা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন।
সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৭৪ ভোটারের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. শেখ আয়নুল আবেদীন (মারুফ) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শেখ আকতার হোসেন (মিঠু) পান ১৬ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. সোহরাব মোল্যা ৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আমিনুল ইসলাম (বাবু) পান ২০ ভোট। এছাড়া শেখ তরিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
ভোটারদের দাবি, দীর্ঘ ১৭ বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোস্তফা মৎস্য আড়ৎ ১৫-কাটা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো।








