শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল

বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান—শনিবার বিকেলে গ্রেপ্তারকৃত ফজলুল করিম শাহীনকে বিএনপির অফিস পোড়ানো, বিস্ফোরক আইন এবং মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে থানা পুলিশ নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ফজলুল করিম শাহীন ১৯৯৩ সাল থেকে বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি ২০১৬ সাল থেকে বরিশাল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তিনি (শাহীন) বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।

তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর আস্থাভাজন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ