শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক  

পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শনিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর: ডন।

মন্ত্রী নকভি জানান, ১৭ সেপ্টেম্বর ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল, যা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় জাহাজে ২৪ পাকিস্তানি, ২ শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি নাগরিক।

হামলার ফলে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি বলেন, “হুথি নৌযান পরে জাহাজ থামায় এবং ক্রুদের বন্দি করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার ও তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।”

তিনি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নকভি আরও বলেন, “আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে।”

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দূতাবাসগুলো ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিত করে। পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগও নিশ্চিত করা হয়। বর্তমানে ট্যাঙ্কার বন্দরের বাইরে যাত্রা শুরু করেছে এবং সব ক্রু নিরাপদে রয়েছে।

সূত্র: ডন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ