ব্যুরো চীফ, বরিশাল
দুর্গাপূজায় বরিশাল নগরীকে যানজটমুক্ত রাখতে চার দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর সদর রোডে র্যালি ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
বিএমপি কমিশনার বলেন, বরিশাল নগরীতে অনেকগুলো পূজা মন্ডপ রয়েছে। দুর্গাপূজায় নগরী উৎসবমুখর হয়ে ওঠে। এসময় যেন ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন কোনো যানবাহন নগরীতে প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য ট্রাফিক সপ্তাহ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ সারাবছরই সতর্ক থাকে। উৎসবকে ঘিরে আরও বেশি সচেতন রয়েছে।
শেষে বিএমপি কমিশনার শফিকুল ইসলাম ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ট্রাফিক সপ্তাহ উপলক্ষে যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।








