,

ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

ব্যুরো চীফ, বরিশাল

মেঘনা নদী বেষ্টিত বরিশালের হিজলা উপজেলায় “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প”-এর আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষিদ্ধকালীন সময়ে আইন বাস্তবায়ন জোরদারের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন—ইলিশের প্রজনন মৌসুমে জাটকা ও মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত রোধে কঠোর নজরদারি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন—ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ও দেশের অন্যতম প্রধান সম্পদ। টেকসই ইলিশ উৎপাদন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময় সবাইকে মেনে চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ