রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরগুনায় জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় জাকের পার্টির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে হাজারবিঘা বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয় এবং আলোচনা সভা শুরু হয়।

জাকের পার্টির বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি মো. আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি বরগুনা জেলা সভাপতি মো. জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মো. গোলাম মাহমুদ সেলিম এবং কেন্দ্রীয় সদস্য ও বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম পারভেজ।

বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। পাশাপাশি যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনা এবং জনগণের দোরগোড়ায় অর্থনৈতিক সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করছে।

তারা আশা প্রকাশ করেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে অদূর ভবিষ্যতে জনগণ দলটিকে আরও বেশি সমর্থন দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী ফ্রন্ট বরগুনা জেলা শাখার সভাপতি আল আমিন খোকন, সদর উপজেলা ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি এডি আলামিন আকনসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ