ব্যুরো চীফ, খুলনা
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা বৃহত্তর স্বার্থে নির্বাচনী সমঝোতা করবো। যদিও আমরা ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছি। তবে ইসলামী ও সমমনোভাবাপন্ন দলগুলোসহ যাদের সাথেই নির্বাচনী সমঝোতা ও ঐক্য হবে তাদেরকে ১০০ আসন ছেড়ে দিতে হতে পারে। আমরা সেভাবেই কাজ করবো। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নগরীর আল-ফারুক সোসাইটি কমপ্লেক্সে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের পুনর্মিলনী ম্যাগাজিন ইখওয়ান-এর প্রকাশনারও উদ্বোধন করা হয়।








