শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাটে বিএনপি নেতা হায়াত উদ্দিনকে (৪২) বেপরোয়া কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৭টার দিকে বাগেরহাট পৌরসভার হাড়িখালি এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা আধিপত্য বিস্তারের দ্বন্ধে তার ওপর হামলা চালায়।

পরবর্তীতে তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার গুরুতরতার কারণে তাকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। হায়াত উদ্দিন হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবেও কাজ করতেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

হায়াত উদ্দিনের স্বজনেরা দাবি করেছেন, মাদক ব্যবসার বিরোধিতা করার কারণে পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “এইমাত্র মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ