শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

ব্যুরো চীফ, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রশিদ মোহরীকে (৫৫) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহী সেভেন স্টার পরিবহন বাস পথচারী রশিদ মোহরীকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক বাস ফেলে পালিয়ে গেলেও ঘাতক ‘সেভেন স্টার পরিবহন’ নামের বাস জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ