ব্যুরো চীফ, খুলনা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে খুলনা জেলা যুবদল প্রস্তুত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের বিজয়ী করতে যুবদল নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে খুলনায় উপজেলা ভিত্তিক যুব সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার বিকেলে কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত জানান, খুলনার ৯ উপজেলায় পর্যায়ক্রমে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী রবিবার (৫ অক্টোবর) জেলার তেরখাদা উপজেলায় প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুর ৩টায় সমাবেশ শুরু হবে।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রধান অতিথি হিসেবে এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তেরখাদা ও পার্শ্ববর্তী উপজেলার সর্বস্তরের মানুষ এ সমাবেশে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি মাসের ৮ তারিখে দিঘলিয়ায়, ১৩ তারিখে পাইকগাছায়, ১৪ তারিখে কয়রায়, ২২ তারিখে রূপসায়, ৩০ তারিখে ডুমুরিয়ায়, নভেম্বরের ৪ তারিখে দাকোপে, ১০ তারিখে ফুলতলায় এবং ১৪ তারিখে বটিয়াঘাটায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এসব সমাবেশ থেকে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল কাফি সখা, গোলাম মোস্তফা তুহিন, মোল্লা আয়ুব হোসেন, রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স, অহেদুজ্জামান সোহাগ, তানভীর আহম্মেদ সুমন, আলমগীর হোসেন লালন, এস.এম. জাহিদুর রহমান শোভন, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জিহাদুল হক জিহাদ, তৌহিদুর রহমান শান্ত, আহ্বায়ক কমিটির সদস্য রাসেল আহমেদ নাসিম, সেলিম চৌধুরী, মাহমুদুল হাসান মিঠু, বশির আহমেদ শাহিন, মোস্তাফিজুর রহমান আজিবর, সোহেল রানা তুহিন, অ্যাড. মুক্তা, আছাদুজ্জামান সুমন, শাওন ইবনে আকবার, সিরাজুল ইসলাম পরাগ, মাসুদ রানা, রাসেল শেখ, বদরুজ্জামান শেখ বাবু, মোল্লা মাহবুব আলম, মফিজুল ইসলাম, মোক্তাদির বিল্লাহ, শেখ ফারুক, পাপ্পু মীর, তারিকুল ইসলাম রিপন, হাফিজুর রহমান বাবু ও নজরুল ইসলাম আকন প্রমুখ।








