,

ড্রোনে ধরা পড়েছে মেঘনায় জাল ফেলে মাছ শিকার : অতঃপর

ব্যুরো চীফ, বরিশাল

মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন এবারই প্রথম ড্রোন ব্যবহার করে অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর। সে অনুযায়ী, প্রথম ড্রোনের মাধ্যমে মেঘনায় এক জেলের মাছ ধরার বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান—সন্ধ্যা ছয়টার দিকে ড্রোনের মাধ্যমে দেখা যায়, উপজেলার মেঘনা নদীর ৭ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কারেন্ট জাল দিয়ে এক জেলে মাছ ধরছে।

তাৎক্ষণিক কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ওই জেলের অবস্থান করা মেঘনার ৭ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পরবর্তীতে ওইদিন রাতে আটককৃত জেলে উপজেলার চর কুশুরিয়া গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বরকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের আদালতে সোপর্দ করা হয়।

বিচারক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলে মিলন মাতুব্বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আরও জানান—হিজলা উপজেলার মেঘনা নদীকে নিরাপদ রাখতে তাদের দিন-রাত অভিযান অব্যাহত রয়েছে। এবার চারটি ড্রোনের মাধ্যমে অভিযান পরিচালনা করায় কাজ অনেক সহজ হয়েছে। ফলে কোনো জেলে এবার নিষেধাজ্ঞার সময় নদীতে জাল ফেলে পালিয়ে যেতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ