বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা ব্যুরো:

ইসলামী ব্যাংকে লুটেরা ও মাফিয়া চক্র এস আলমের অবৈধভাবে নিয়োগকৃত সকল অফিসারদের বরখাস্তের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নগরীর ডাকবাংলা মোড়ে ইসলামী ব্যাংকের সামনে চার দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক সকল অবৈধ নিয়োগ বাতিল,
২. দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ,
৩. এস আলমের পাচারকৃত লক্ষ-কোটি টাকা ফেরত আনতে উদ্যোগ গ্রহণ এবং সরকারি ভাবে জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে এস আলমের দায়-দেনা সমন্বয়,
৪. ইসলামী ব্যাংকের সুনাম নষ্টে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম খুলনার আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান গাজী, সদস্য মনিরুল ইসলাম মঞ্জু, এস এম ওবাইদুর রহমান, ওমর ফারুক, মুজাহিদুল ইসলাম এবং ইসলামী ব্যাংক চাকরিপ্রত্যাশী পরিষদের আহ্বায়ক এহসানুল মাহবুব সাকিব প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ইসলামী ব্যাংককে বাঁচাতে চার দফা দাবি মেনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামীতে গ্রাহক ফোরাম চিহ্নিত অবৈধ নিয়োগপ্রাপ্তদের ব্যাংক থেকে বের করে দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ