,

বরিশালে এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক

ব্যুরো চিফ, বরিশাল :

লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এ পাঁচ নবজাতকের জন্ম দেন।

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

নবজাতকদের মা লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা।

একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ