সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেধাবী ক্ষুদে ক্রিকেটারের পাশে মানবিক জেলা প্রশাসক

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালে ক্রিকেটার হওয়ার স্বপ্নে দরিদ্র রিয়ানের লড়াই। প্রতিদিন ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যায় অনুশীলনে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে নজরে আসে বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের।

তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ওই ক্ষুদে ক্রিকেটারের খোঁজ নেন। পরবর্তীতে সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে রিয়ানের জন্য একটি নতুন বাইসাইকেল ক্রয় করে নিজ হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। একই সঙ্গে রিয়ানের জন্য এক সেট ক্রিকেট সামগ্রী দেওয়ার নির্দেশ দেন জেলা ক্রীড়া অফিসারকে।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, রিয়ানের ক্রিকেট কোচ এজাজ মাহমুদ সুজনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, প্রতিদিন ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে এসে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে ক্ষুদে ক্রিকেটার রিয়ান। বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিয়ানের মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে কোনোমতে সংসার চালান।

অন্যদিকে বছরখানেক আগে রিয়ানের বাবা মো. খোকন ঢাকায় সিএনজি চালাতেন। একসময় তার গাড়িটি ছিনতাই হয়ে যায়। সেই থেকে তিনি পরিবারের তেমন খোঁজখবর রাখেন না বলে জানিয়েছে রিয়ান।

দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিয়ানের ছোট বোনের পড়াশোনার খরচ, রিয়ানের ক্রিকেট প্র্যাকটিসের সরঞ্জাম ও পরিবারের ভরণপোষণ বহন করার মতো কেউ নেই বলে জানিয়েছেন রিয়ানের কোচিংয়ের সহপাঠী আদিব সাইফুল্লাহ।

তবুও ক্রিকেটের মতো ব্যয়বহুল খেলায় অংশ নেওয়ার স্বপ্নে হাল ছাড়েনি রিয়ান। লেখাপড়ার পাশাপাশি একটি ফাস্টফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত টাকায় কিছু ক্রিকেট সামগ্রী সংগ্রহ করেছে সে। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব–১৬ দলে বেসিক কোচিং নিচ্ছে এবং নিয়মিত ভালো খেলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ