রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটি জেলা সদরে স্থাপনের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্রীড়ামোদী ও রাঙ্গামাটিবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিকেএসপি এই প্রতিষ্ঠানটি রাঙ্গামাটিতে স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রাথমিক সাইট সিলেকশন সম্পন্ন করেছে। তবে হঠাৎ রাঙ্গামাটি সদরের পরিবর্তে কাপ্তাইয়ে স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অধ্যাপক রঞ্জ্যোতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান রানা, সমাজসেবক নুরুল আবছার, এনসিপির নেতা শহিদুল ইসলাম, সমাজকর্মী রিকো খীসা, বাবুল আলী তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, রাঙ্গামাটি সদর উপজেলার ঝগড়া বিল এলাকায় বিকেএসপি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রাথমিক সিদ্ধান্তে জেলার মানুষ আশাবাদী হয়েছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্রটি কাপ্তাই এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় তারা ক্ষুব্ধ ও হতাশ। তারা মনে করেন, এটি জেলার খেলাধুলার বিকাশে বাধা সৃষ্টি করবে এবং পার্বত্য অঞ্চলের ক্রীড়াবিদদের প্রতি অন্যায় হবে।

বক্তারা আরও জানান, ঝগড়া বিল ভৌগোলিকভাবে পার্বত্য চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে বিকেএসপি কেন্দ্র স্থাপিত হলে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার খেলোয়াড়রা সহজে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও প্রাকৃতিক পরিবেশসহ সবদিক থেকে ঝগড়া বিলই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিকেএসপি মহাপরিচালকের বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ