বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই চাচাতো ভাইয়ের ধর্ষণে গৃহপরিচারিকা অন্তঃসত্ত্বা

ব্যুরো চীফ, বরিশাল

দুই চাচাতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ১৩ বছর বয়সের এক গৃহপরিচারিকা। খবর পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম যুবক হাউজিংয়ের বাসিন্দা মহসিন খান বাশার এবং তার চাচাতো ভাই শাহিন ওরফে ঝিনুক বিভিন্ন সময় গৃহপরিচারিকা ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে নির্যাতিতা কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পরলে বিষয়টি ধামাচাঁপা দিতে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখানোসহ সবধরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বাশার ও ঝিনুক।

সূত্রমতে, বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মহসিন খান বাশারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো ভুক্তভোগী ওই কিশোরী।

নির্যাতিতা কিশোরী অভিযোগ করেন, বাশার ও তার চাচাতো ভাই শাহিন ওরফে ঝিনুক তাকে বিভিন্ন সময় জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পরলে বিষয়টি ধামাচাঁপা দেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয়।

সূত্রমতে, খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের পর বাশার ও তার চাচাতো ভাই ঝিনুক আত্মগোপন করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন-পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দারা জানিয়েছেন-২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মহসিন খান বাশার নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নবগ্রাম এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। ইতোমধ্যে তিনি আধিপত্য বিস্তার করতে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়েছেন।

ভুক্তভোগী গৃহপরিচারিকার ভাই মো. নয়ন বলেন-তার বোনকে থানা পুলিশ হেফাজতে নেয়ার পর মহসিন খান বাশার ও তার চাচাতো ভাই শাহিন ওরফে ঝিনুকের সহযোগিরা মামলা দায়ের না করার জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ