,

কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ব্যুরো চীফ, বরিশাল

দুই সহযোগীর মাধ্যমে কৌশলে এক কলেজ ছাত্রকে (১৭) ডেকে নিয়ে বিএনপি নেতার কর্তৃক বলাৎকারের অভিযোগে বুধবার (৮ অক্টোবর) থানায় মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে।

মামলার প্রধান অভিযুক্ত আসামি মাসুদ সরদার ওরফে কিং মাসুদ খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসলেম সরদারের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী মাসুদ সরদার ওরফে কিং মাসুদ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিজ এলাকায় আসেন। পরবর্তীতে তিনি নিজেকে ইতালি প্রবাসী বিএনপি নেতা দাবি করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছবি সংবলিত ব্যানার ও পোস্টারের মাধ্যমে এলাকায় বিএনপির প্রভাব বিস্তার করতে থাকেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে পূর্ব সমরসিংহ গ্রামের বাসিন্দা ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় যে মামলা দায়ের করেন, তার এজাহারে জানা যায়—ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে ওই কলেজ ছাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

পরবর্তীতে ভুক্তভোগীর সহপাঠী কমলাপুর গ্রামের লোকমান সরদারের ছেলে ইমন সরদারের মাধ্যমে ভুক্তভোগীকে সমরসিংহ বাজারে নিয়ে আসে। এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায়।

সেখান থেকে কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে অপর অভিযুক্ত খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের বসতবাড়িতে নিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, নিলয় ও ইমন ঘরের বাইরে চলে যাওয়ার পর কিং মাসুদ ভুক্তভোগী কলেজ ছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে বিবস্ত্র করে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে বিষয়টি কাউকে না জানাতে প্রধান আসামি কিং মাসুদ ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

এরপর ভ্যানযোগে বাড়ি ফিরে ভুক্তভোগী কলেজ ছাত্র অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায়। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত প্রধান আসামি মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত নিলয় আহমেদকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ