শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

উচ্ছেদ হলো বরিশাল ন্যায়কুঞ্জের সেই খাবার হোটেল

ব্যুরো চীফ, বরিশাল

অবশেষে উচ্ছেদ করা হয়েছে বরিশাল আদালত চত্বরের ন্যায়কুঞ্জে গড়ে ওঠা সেই খাবারের হোটেল। এতে স্বস্তি প্রকাশ করেছেন জেলা ও দায়রা জজ আদালতে আসা বিচারপ্রার্থীরা।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, প্রধান বিচারপতির নির্দেশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাহির উদ্দিন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ, বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি হাফিজ আহমেদ খান বাবলুসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সমিতির সদস্যরা।

ন্যায়কুঞ্জে খাবারের হোটেলের ম্যানেজার ইদ্রিস সরদার দাবি করেন, আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি নিয়েই হোটেলটি চালু করেছিলেন। তবে কার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

সূত্র মতে, ৪৬ লাখ টাকা ব্যয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ (আধুনিক বিশ্রামাগার) নির্মাণ করা হয়। ২০২৪ সালের ৭ মার্চ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এটি উদ্বোধন করেন।

আটশ বর্গফুট আয়তনের এই বিশ্রামাগারে ৪০ জন বিচারপ্রার্থীর বসার জায়গা, নারী ও পুরুষদের জন্য পৃথক ওয়াশরুম, ব্রেস্টফিডিং জোন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। এ ছাড়া একটি ছোট টি-স্টলও ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্রামাগারটি খাবারের হোটেল হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছিল, ফলে বিচারপ্রার্থীরা বিশ্রামাগারটি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ