বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-১ আসনে প্রশংসায় ভাসছেন ইঞ্জিনিয়ার সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

সদ্য সমাপ্ত বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক বিষয়ে পাশে থেকে ব্যাপক প্রশংসায় ভাসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নিজস্ব অর্থায়নে সার্বিক সহায়তার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পূজামণ্ডপকেন্দ্রিক কমিটি গঠন করেন। নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শুধু সনাতন ধর্মাবলম্বীদের কাছেই নয়, রাজনৈতিক ও সচেতন মহলেও ব্যাপক সাড়া ফেলেছেন। ফলে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা তাকে একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ রায় বলেন, “বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি অর্জন করেছেন।”

বরিশাল বিভাগের সবচেয়ে বেশি দুর্গাপূজার মণ্ডপ থাকা উপজেলা আগৈলঝাড়ার হিন্দু সম্প্রদায়ের নেতা কার্তিক বেপারী, অমিয় কর, প্রফুল্ল হালদারসহ একাধিক নেতা জানান—পূজা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান প্রতিদিন প্রতিটি মন্দির পরিদর্শন করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও অনুদান পৌঁছে দেন।

পূজার আগে তিনি আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম বলেন, “ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন এবং সহায়তা প্রদান করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন—যা অন্যদের থেকে আলাদা ও ব্যতিক্রমী।”

বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, “কোনো কিছু পাওয়ার আশায় নয়; শুধু মানুষের ভালোবাসার টানে একজন সেবক হয়ে থাকতে চাই।”

ওয়ান-ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময় পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে বহুবার হামলা ও মামলার শিকার হয়েও রাজপথে সক্রিয় থাকা এই নেতা আরও বলেন, “যতদিন বেঁচে থাকব, ততদিন আমার নেতা তারেক রহমানের নির্দেশে বরিশাল-১ আসনের প্রতিটি উন্নয়নে অংশীদার হতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ