বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের দুর্নীতিগ্রস্ত কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মো. রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মো. গোলাম রব্বানীর বদলির দাবিতে মানববন্ধন করেছেন সেবাগ্রহীতা ও তাদের অভিভাবকেরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বরগুনা সদরের প্রতিবন্ধী সেবাগ্রহীতা ও অভিভাবকরা একত্র হয়ে এই মানববন্ধনে অংশ নিয়েছি। বরগুনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসালট্যান্ট মো. রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মো. গোলাম রব্বানীর অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের কারণে সেবাগ্রহীতারা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা অবিলম্বে এই দুইজনের বদলির দাবি জানাচ্ছি।”








