শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ব্যুরো চীফ, খুলনা

খুলনায় পূর্ব শত্রুতার জেরে মো. সবুজ খান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মহানগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকার নুরানি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সবুজ খান হাউজিং বাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাত-আটজন দুর্বৃত্ত একযোগে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। আসামিরা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু এবং শরীরের বিভিন্ন স্থানে বেপরোয়াভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ