শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনায় ছয় দিনে ৯২ জেলে আটক

ব্যুরো চীফ, বরিশাল

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের চলমান নিষেধাজ্ঞার ছয় দিনে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা থেকে ৯২ জন জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান—নিষেধাজ্ঞার শুরু থেকে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা ও নৌ–পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এর মধ্যে গত ৪ অক্টোবর থেকে ৯ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ছয় দিনে মেঘনা নদীর হিজলা উপজেলা থেকে ৯২ জন জেলেকে আটক করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আরও জানান—আটক জেলেদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১২ জনকে জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের পরিচালিত মোবাইল কোর্টে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোহাম্মদ আলম বলেন—সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মেঘনা নদীর হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর জেলেরা হামলা চালায়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের পাঁচজন সদস্য আহত হন। হামলার সঙ্গে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ