রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরগুনায় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১,১৫০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মৃধা (কালু) (৩৮), একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী, গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন। গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা (কালু) সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মো. সুলতান মৃধার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘদিন ধরে জুয়েল মৃধা নিজ বাড়িতে বসে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সদস্য মো. কাওসার ও মাহমুদ তার গতিবিধি পর্যবেক্ষণ করেন। শনিবার ভোরে জুয়েল নিজ উঠোনে বসে ইয়াবা বিক্রির সময় ডিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে তল্লাশি চালানো হলে ঝাঁকি জালের ভেতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল প্রথমে মাদক রাখার বিষয়টি অস্বীকার করলেও পরে প্রমাণের মুখে স্বীকার করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,১৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

বরগুনা পুলিশ সুপার মো. আল-মামুন শিকদার বলেন, “আগামী দিনের বৈষম্যহীন ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বরগুনার জনগণের সহযোগিতা অপরিহার্য। তাই যে কেউ সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করুন। আপনাদের দেওয়া প্রতিটি তথ্য গোপন রাখা হবে। আমরা চাই বরগুনা হোক নিরাপদ, মাদকমুক্ত ও উন্নয়নের দৃষ্টান্ত। এজন্য প্রত্যেকে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ