সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ডা. জাকির নায়েক

পথে প্রান্তরে ডেস্ক 

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডা. জাকির নায়েক। আগামী নভেম্বরে তিনি ঢাকায় অনুষ্ঠিতব্য একটি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন।

আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট-এর প্রোপাইটার আলী রাজ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান,

“আগামী সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।”

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। তবে আয়োজক সংস্থা জানায়, কেবল ঢাকাতেই নয়—ঢাকার বাইরেও একই ধরনের একটি প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আলী রাজ আরও বলেন,

“জাকির নায়েকের এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়; এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।”

দীর্ঘদিনের প্রতীক্ষার পর বাংলাদেশে ডা. জাকির নায়েকের আগমন মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ