বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাম বাড়ল ভোজ্যতেলের: নতুন মূল্য ঘোষণা

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার 

দেশে ভোজ্যতেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার (১৩ অক্টোবর) জানায়, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৬ টাকা এবং পাম তেলের দাম প্রতি লিটার ১৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা।

নতুন দাম অনুযায়ী:

  • বোতলজাত সয়াবিন তেল: ১৯৫ টাকা/লিটার (পূর্বে ১৮৯ টাকা)
  • খোলা সয়াবিন তেল: ১৭৭ টাকা/লিটার
  • পাম তেল: ১৬৩ টাকা/লিটার
  • ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল: ৯৪৫ টাকা

আগস্ট মাসে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে তিক্ত আলোচনা হয়েছিল। ব্যবসায়ীরা তখন প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মন্ত্রণালয় মাত্র ১ টাকার অনুমতি দিয়েছিলেন। ফলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেননি।

সোমবারের নতুন ঘোষণা আসে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর। ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন দর কার্যকর হওয়ার মাধ্যমে বাজারের সরবরাহ ও উৎপাদন খরচ সামঞ্জস্যপূর্ণ রাখাই মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ