শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই: সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সব সময় জনগণের অধিকার, গণতন্ত্র ও সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেছেন-আমার নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোন বিকল্প নেই। তাই দলের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে সবাইকে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষের পক্ষে গণসংযোগ ও অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগ চালাচ্ছি।

পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বস্তরের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। জনগনকে বোঝাতে সক্ষম হয়েছি ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের মুক্তি ও ন্যায়বিচারের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময়ে দলের কঠিন দুর্দীনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্যবার হামলার স্বীকার হয়েছি। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারবরণ করেছি। দলের যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন, তাদের নিজ অর্থে জামিনের ব্যবস্থাসহ তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সবধরনের সহযোগিতা করেছি। জীবনে যতোদিন বেঁচে থাকবো দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের একজন সেবক হয়ে থাকতে চাই।

তিনি আরও বলেন-দলের দুর্দীনে আমার ত্যাগের মূল্যায়ন করে এবার যদি আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়, আর আপনারা যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে তারেক রহমানের নির্দেশে গৌরনদী ও আগৈলঝাড়ার প্রতিটি উন্নয়নমূলক কাজ করা হবে।

অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাটাজোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, বাটাজোর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাসুম বিল্লাহ মিলন,

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হিরা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন হাওলাদার, ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন, কামাল হোসেন, আবুল হোসেন, বিএনপি নেতা আনিছ ফকির, টিটু ফকির, পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন, হারুন-অর রশিদ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. রাকিব হোসেন, নাছির হাওলাদার, শামিম হাওলাদার, রুহুল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ