,

সিরাজদিখানে গাঁজাসহ গ্রেফতার–১

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ সজিব নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সজিব উপজেলার ইছাপুরা ইউনিয়নের লোহারপুল এলাকার মালেক শিকদারের ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই সাইউল ইসলাম ও এএসআই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান, রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব নামের একজনকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ